সমস্ত ভারতের খবর all India news

Saturday, 17 December 2022

'দিদি নাম্বার ওয়ান'-এ আসতে কেন ভয় পাচ্ছেন স্বস্তিকা? কী এমন প্রশ্ন করলেন রচনা?


 সেই ২০২০ সাল থেকে স্বস্তিকা দত্ত ও শোভন গঙ্গোপাধ্যায়ের বিয়ে প্রসঙ্গে নানা গুঞ্জন। অভিনেত্রী বরাবরই তাঁদের সম্পর্কের ধাপে ধাপে উত্তরণ ঘটাতে চেয়েছেন। বন্ধু, কাছের বন্ধু, সেখান থেকে প্রেমের সম্পর্ক। 

সে ভাবে সম্পর্কের আনুষ্ঠানিক ঘোষণা না করলেও তাঁদের একের অপরের প্রতি অনুরাগের কথা সকলের জানা।কিন্তু বিয়ের পিঁড়িতে কবে বসছেন অভিনেত্রী? রচনার প্রশ্ন শুনে পেটে ব্যাথা নয়, স্বস্তিকার কথায়, ''পেটে মাথাব্যাথা শুরু হয়ে গিয়েছে আমার।'' পাশাপাশি জানান, বিয়েটাই যে করবেন না।

 এমনিতেই তারকাদের পেটের কথা বার করতে সিদ্ধহস্ত রচনা বন্দ্যোপাধ্যায়। 'দিদি নম্বর ওয়ান'-এর মঞ্চে তারকাদের অন্দরের কথা বিভিন্ন সময় সামনে এনেছেন তিনি। স্বস্তিকার ক্ষেত্রেও তার অন্যথা হল না। প্রথম বারে বিয়ে করবেন না জানিয়ে দিলেও ছাড়ার পাত্রী নন রচনা। একটু জোরাজুরি করতেই বিয়ের পরিকল্পনা নিয়ে মুখ খুললেন স্বস্তিকা দত্ত।

No comments:

Post a Comment

Post Top Ad

Pages

SoraTemplates

Best Free and Premium Blogger Templates Provider.

Buy This Template