ল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি নিয়ে কলকাতা হাইকোর্টের রায় প্রসঙ্গে ফের বিস্ফোরক মন্তব্য করলেন প্রবীণ আইনজীবী তথা কংগ্রেস নেতা অরুণাভ ঘোষ। ববিতা-অঙ্কিতা নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন অরুণাভ। বললেন, 'আইন বিরুদ্ধ রায় হয়েছে।
স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি এবং আন্দোলন নিয়ে অরুণাভ ঘোষ বলেন, "আমরা যারা বিরোধী রাজনীতি করি তাঁরাও তো চাকরি প্রার্থীদের কোনও না কোনওভাবে নিজেদের কাজে লাগাচ্ছি।
ধরনা মঞ্চে গিয়ে বক্তৃতা দিচ্ছি। ২ দিনের মধ্যে যদি মমতা পদত্যাগ করেন আমি ২৭ হাজার চাকরি দিয়ে দেব, একজন বড় আইনজীবী এ কথা বলছেন। নাম বলছিনা। এটা কী মিথ্যা কথা নয়?
আমি একটা আন্দোলনকারী মেয়েকে বললাম মেরিট লিস্টে তোমার নাম আছে এটা কী করে জানলে? সে বলতে পারছে না। কঠোর বাস্তবতাটা আমরা কখনও মানুষের কাছে তুলে ধরিনা। লিস্ট বার করে বড় বড় আইনজীবী-নেতারা মামলা করছেন না কেন? কারণ কোনও রেকর্ডই নেই।"

No comments:
Post a Comment