সমস্ত ভারতের খবর all India news

Wednesday, 14 December 2022

অবসরপ্রাপ্ত কর্মীদের দিয়েই এ বার রাজ্যের গ্রন্থাগারগুলিকে সচল করতে উদ্যোগী হল গ্রন্থাগার দফতর।


 অবসরপ্রাপ্ত কর্মীদের দিয়েই এ বার রাজ্যের গ্রন্থাগারগুলিকে সচল করতে উদ্যোগী হল গ্রন্থাগার দফতর। সরকারি সাহায্যপ্রাপ্ত গ্রন্থাগারগুলি কর্মীর অভাবে ভুগছে। সেই পরিস্থিতি কাটাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপাতত অবসরপ্রাপ্তদের পুনরায় নিযুক্ত করে এই সমস্যার সমাধান করা হবে।

 রাজ্যের গ্রন্থাগারগুলিতে ৭৩৮টি পদে নিয়োগের জন্য অর্থ দফতর অনুমোদন দেওয়ায় ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল।কিন্তু নিয়োগ প্রক্রিয়ায় জটিলতা তৈরি হওয়ায় এখনও তা বাস্তবায়িত হয়নি। আর সেই কারণেই অবসরপ্রাপ্ত কর্মীদের দিয়ে ফের গ্রন্থাগারগুলিকে সচল করার উদ্যোগ নেওয়া হয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad

Pages

SoraTemplates

Best Free and Premium Blogger Templates Provider.

Buy This Template