সমস্ত ভারতের খবর all India news

Wednesday, 14 December 2022

খুলেছে উত্তুরে হাওয়ার পথ, সপ্তাহের শেষেই জাঁকিয়ে শীত রাজ্যে! পূর্বাভাস হাওয়া অফিসের


 বাংলার শীতভাগ্য অবশেষে প্রসন্ন হতে চলেছে। বুধবার আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, চলতি সপ্তাহের শেষেই জাঁকিয়ে শীত পড়বে রাজ্যে। খাস কলকাতায় তাপমাত্রা কমে দাঁড়াতে পারে ১২ ডিগ্রি সেলসিয়াসে, যা এই সময়ের স্বাভাবিক তাপমাত্রার থেকে অনেকটাই কম। শহরতলি এবং গ্রামাঞ্চলের কোথাও কোথাও তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নীচে নেমে যেতে পারে।

ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ কাটতে চললেও রাজ্যে সে ভাবে জাঁকিয়ে শীত পড়েনি এ বার। বুধবারও কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার তুলনায় ২ ডিগ্রি বেশি। আলিপুর হাওয়া অফিস আগেই জানিয়েছিল বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আগামী ৪৮ ঘণ্টায় রাতের তাপমাত্রায় কোনও পরিবর্তন হবে না বলেও পূর্বাভাস দেওয়া হয়।

No comments:

Post a Comment

Post Top Ad

Pages

SoraTemplates

Best Free and Premium Blogger Templates Provider.

Buy This Template