নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগে দুর্নীতিতে অভিযুক্ত ২১ জনকে জিজ্ঞাসাবাদের জন্য সিবিআইকে অনুমতি দিল কলকাতা হাই কোর্ট।
২০১৬ সালে অন্তত ১৬৩ জনকে বেআইনি ভাবে চাকরিতে নিয়োগের সুপারিশপত্র দেওয়া হয়েছিল বলে ইতিমধ্যেই হলফনামা দিয়ে মেনে নিয়েছেন এসএসসি কর্তৃপক্ষ। এই মামলায় বুধবার বিচারপতি বিশ্বজিত্ বসুর নির্দেশ, আপাতত অভিযুক্ত ২১ জনকে জিজ্ঞাসাবাদ করবে সিবিআই।জানুয়ারি মাসে মামলার পরবর্তী শুনানি হবে।
বুধবার শুনানি পর্বে বিচারপতি বসু বলেন, ''দুর্নীতি কোথায় হয়েছে তা দেখা হবে। কিছু যোগ্য প্রার্থীর কথা বিবেচনা করবে আদালত। যদি দেখা যায় অধিকাংশকেই বেআইনি ভাবে নিয়োগ করা হয়েছে তবে প্রয়োজনে সব নিয়োগ বাতিল করে দেব।'' সেই সঙ্গে তাঁর মন্তব্য, ''স্কুল সার্ভিস কমিশনের মেধাতালিকায় থাকা ৪০ বছর বয়স পেরিয়ে যাওয়া ব্যক্তিকে চাকরি দেওয়া হয়েছে। এটা অত্যন্ত লজ্জাজনক।''

No comments:
Post a Comment