লোন অ্যাপের মাধ্যমে কলকাতার এক বাসিন্দাকে ঠকানোর অভিযোগে গ্রেফতার হলেন দুবাইয়ের বাসিন্দা সোনিয়া খারাটমল। মুম্বই থেকে গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত মহিলাকে। বোনের বিয়েতে দুবাই থেকে মুম্বইয়ে এসে কলকাতা পুলিশের সাইবার শাখার জালে ধরা পড়লেন অভিযুক্ত।
কলকাতা পুলিশ সূত্রে খবর, চলতি বছরের শুরুতে কলকাতার এক বাসিন্দার সঙ্গে লোন অ্যাপের মাধ্যমে প্রতারণা করার অভিযোগ ওঠে এক চক্রের বিরুদ্ধে।পরে অভিযোগকারীর ফোন থেকে নেওয়া তথ্যের ভিত্তিতে তাঁকে ব্ল্যাকমেলও করা হয়। হুমকি দেওয়া হয়, টাকা না দিলে তাঁর সমস্ত তথ্য ফাঁস করে দেওয়া হবে।

No comments:
Post a Comment