সমস্ত ভারতের খবর all India news

Saturday, 17 December 2022

মতুয়া ভোট নিয়ে টানাটানি, রানাঘাটে ডিসেম্বরেই অভিষেকের পাল্টা সভা করতে চান শুভেন্দু


 শনিবার রানাঘাটে জনসভা করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রানাঘাটেই এই সভার পাল্টা সভা করতে চান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সব ঠিকঠাক থাকলে আগামী ২৩ ডিসেম্বর এই সভা করতে পারে বিজেপি। 

ইতিমধ্যে রানাঘাট সাংগঠনিক জেলাকে এ বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য বিজেপির তরফে।গত কয়েক বছর ধরে রানাঘাট বিজেপির শক্ত ঘাঁটি হয়ে উঠেছিল। গত বিধানসভা নির্বাচনে রাজ্য জুড়ে ভরাডুবির পরেও রানাঘাট সাংগঠনিক জেলার অধীন বেশির ভাগ আসনে জয় পেয়েছিল বিজেপি। 

কিন্তু শান্তিপুর উপনির্বাচনে বিজেপির থেকে আসনটি ছিনিয়ে নিয়েছে তৃণমূল। রানাঘাট-সহ ওই এলাকার পুর নির্বাচনেও দাপট দেখিয়ে বেশির ভাগ পুরসভা জিতে নিয়েছে তৃণমূল। কিন্তু আগামী পঞ্চায়েত নির্বাচনে সেই প্রবণতা রুখতে মরিয়া গেরুয়া শিবির। তাই অভিষেকের পাল্টা সভা করার সিদ্ধান্ত নিয়েছেন বিরোধী দলনেতা।

No comments:

Post a Comment

Post Top Ad

Pages

SoraTemplates

Best Free and Premium Blogger Templates Provider.

Buy This Template