সমস্ত ভারতের খবর all India news

Thursday, 22 December 2022

টিআরপি চার্টে ভোলবদল, পুরনোদের টপকে গেল নতুনরা, পঞ্চমী-পর্ণাদের কেল্লাফতে


 বৃহস্পতিবার মানেই ফলাফল আসার দিন। কে ভাল ফল করল, কে একটু পিছিয়ে পড়ল? সব উত্তর আসে এই দিনেই। সকাল সকাল ফল হাজির। এই সপ্তাহেও জ্যাস সান্যালের পাল্লা ভারী। আগের সপ্তাহের থেকেও নম্বর উঠল আরও কিছুটা।

 ৯.২ নম্বর পেয়ে টিআরপি তালিকায় প্রথমে সিরিয়াল 'জগদ্ধাত্রী'। সিংহাসনে এখনও তাঁর রাজত্ব জারি।আগের সপ্তাহে নিজেদের জায়গা হারিয়ে বসলেও আবারও দ্বিতীয় স্থানে উঠে এসেছে 'খেলনা বাড়ি'। মিতুলের ফিরে আসা, ইন্দ্রের মিতুলের প্রতি দুর্বলতা কিছুটা হলেও যে দর্শকের মন গলিয়েছে টিআরপির নম্বরই বলছে সেই কথা। মিতুল-ইন্দ্রর প্রাপ্ত নম্বর ৮.৩।

 এই সপ্তাহে দ্বিতীয় স্থানে রয়েছে অবশ্য আরও এক টিম। ৮.৩ পেয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে 'অনুরাগের ছোঁয়া।' দীপা আর সূর্যর দেখা হবে, কি হবে না এই টানাপড়েন দর্শক বেশ উপভোগ করছেন, এই নম্বর তারই আভাস। টিআরপি তালিকায় নিজেদের ধারাবাহিকতা বজায় রেখেছে গৌরী। এই সপ্তাহেও তারা তৃতীয় স্থানে রয়েছে। 'গৌরী এল' পেয়েছে ৮.০। সামগ্রিক ভাবে দেখতে গেলে প্রতিটি সিরিয়ালই আগের সপ্তাহের তুলনায় ভাল ফল করেছে।

No comments:

Post a Comment

Post Top Ad

Pages

SoraTemplates

Best Free and Premium Blogger Templates Provider.

Buy This Template