মানবদরদী হিসাবে এমনিতেই সুনাম রয়েছে সলমন খানের। তিনি প্রযোজনায় থাকলে অনেকেরই যে ভাগ্যে শিকে ছিঁড়তে পারে সেই আভাসও মিলেছে। শেহনাজ় গিলের পর আরও এক জনকে বলিউডে আনতে চলেছেন 'ভাইজান'।
কে সেই ভাগ্যবান? জানলে অবাক হবেন। নতুন ছবির চিত্রনাট্য তৈরি।নায়ক হবেন সলমনের দেহরক্ষী শেরার ছেলে, টাইগার।বড় পর্দায় আত্মপ্রকাশ করতে চলেছেন তিনি, সলমনের হাত ধরেই।
তবে পরিচালক জোগাড় হয়নি। সন্ধান চালাচ্ছেন সলমন। শীঘ্রই ছবি নিয়ে চূড়ান্ত ঘোষণা করবেন। ২০১৯ সাল। সলমন নিজেই টাইগারের কথা জানিয়েছিলেন সবাইকে। তাঁর মতে, প্রতিভা রয়েছে যুবকের। তাঁকে সবার সামনে আনা জরুরি। এ বার হাতেকলমে তারই তোড়জোড় শুরু করে দিলেন।

No comments:
Post a Comment