ইন্দ্রনীল সেনগুপ্তের জীবনের নতুন পরীক্ষা! কারণ বড় পর্দায় ফেলুদা ফিরছে তাঁর হাত ধরেই। এই পরীক্ষায় তিনি কত নম্বর পেলেন, তা বলবেন দর্শক।
বুধবার 'হত্যাপুরী' ছবির প্রিমিয়ারে তখন ক্যামেরার ফ্ল্যাশের ঝলকানি তাঁকে ঘিরে। এ দিকে কলাকুশলী ছাড়াও ছবি দেখতে ইন্ডাস্ট্রির অনেকেই এসেছেন।কে নেই সেখানে! কিন্তু সেই ভিড়ে মিশে ছিলেন অভিনেতার এক 'কাছের মানুষ'। তিনি ইশা সাহা। বিশেষ অনুরোধ রক্ষার্থেই কি সেখানে অভিনেত্রীর আগমন?
ইন্দ্রনীলের সঙ্গে ইশার নৈকট্য নিয়ে বেশ কিছু দিন ইন্ডাস্ট্রির বিভিন্ন মহলে কানাঘুষো চলছে। এর আগে জানা গিয়েছিল, স্ত্রী বরখা বিশ্ত এর থেকে এখন নাকি অভিনেতা আলাদা থাকেন। এ রকমও শোনা যায় যে, দু'জনের সম্পর্কের অবনতির কারণ নাকি ইশা।
যদিও এই বিষয়ে ইশা বা ইন্দ্রনীল কখনই প্রকাশ্যে মুখ খোলেননি। এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে বরাবরই মাপা উত্তর এসেছে অভিনেতার তরফে। কখনও বলেছেন, যে এ রকম গুজব তিনিও শুনেছেন। আবার কখনও বলেছেন যে, ব্যক্তিগত জীবন নিয়ে তিনি কোনও প্রশ্নের উত্তর দিতে চান না।

No comments:
Post a Comment