সমস্ত ভারতের খবর all India news

Monday, 12 December 2022

অভিষেক-রুজিরার মামলার শুনানি সোমবার হচ্ছে না সুপ্রিম কোর্টে, হতে পারে ১৩ জানুয়ারি


 কয়লা পাচারকাণ্ডে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে ডেকে জিজ্ঞাসাবাদ করতে চায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এর বিরুদ্ধে দেশের শীর্ষ আদালতে অভিষেক ও রুজিরার মামলার শুনানি সোমবার হচ্ছে না।

 আগামী ১৩ জানুয়ারি এই মামলার শুনানি হতে পারে।ডিসেম্বর মাসে রাজ্যে 'ঘটনা' ঘটার হুঁশিয়ারি দিয়ে আসছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সম্প্রতি ১২, ১৪ ও ২১ ডিসেম্বর রাজ্যে 'ঘটনা' ঘটার হুঁশিয়ারি দিয়েছিলেন বিজেপি নেতা। 

ঘটনাচক্রে, ১২ তারিখ সুপ্রিম কোর্টে অভিষেক ও রুজিরার মামলার শুনানি হওয়ার কথা ছিল। এই প্রেক্ষাপটে শুভেন্দুর এই হুঁশিয়ারি যথেষ্ট 'ইঙ্গিতপূর্ণ' ছিল। সোমবারই হাজরায় সভা রয়েছে নন্দীগ্রামের বিজেপি বিধায়কের। ১৪ ডিসেম্বর দিল্লি হাই কোর্টে অনুব্রত মণ্ডলের মামলার শুনানি রয়েছে। কাঁথিতে যে মাঠে সভা করেছিলেন অভিষেক, ২১ ডিসেম্বর সেখানেই সভা করার কথা শুভেন্দুর। এরই মধ্যে জানা গেল, ১২ তারিখ (সোমবার) সুপ্রিম কোর্টে অভিষেকদের ওই মামলার শুনানি হচ্ছে না।

No comments:

Post a Comment

Post Top Ad

Pages

SoraTemplates

Best Free and Premium Blogger Templates Provider.

Buy This Template