রাজ্যে কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত ভোট করানো হোক, এই মর্মে এই আবেদন জানিয়ে কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুধু তা-ই নয়, অবসরপ্রাপ্ত কোনও বিচারপতির নজরদারিতে পঞ্চায়েত ভোট করানোর আর্জি জানান তিনি।
সোমবার কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে মামলাটি শুনানির জন্য উঠলে শুভেন্দুর আইনজীবী সময় চান।সেই আবেদন মেনে নিয়েছেন দুই বিচারপতি। মঙ্গলবার এই মামলার পরবর্তী শুনানি হবে।

No comments:
Post a Comment