সমস্ত ভারতের খবর all India news

Monday, 12 December 2022

রেশন দোকানে ওজনের কারচুপি রুখতে নতুন প্রযুক্তি, ই-পস যন্ত্র বসাতে চায় খাদ্য দফতর


 রেশন দোকানের বিরুদ্ধে গ্রাহকদের ওজনে কারচুপির অভিযোগের অন্ত নেই। দীর্ঘ দিন ধরে এই অভিযোগের সম্মুখীন হয়ে আসছে খাদ্য দফতর। তাই এ বার নতুন প্রযুক্তি আনার বিষয়ে ভাবনাচিন্তা শুরু করেছে তারা। রেশন দোকানে ইলেকট্রনিক পরিমাপ যন্ত্রের সঙ্গে ই-পস মেশিন যুক্ত করার প্রকল্প চালু করতে চাইছে খাদ্য দফতর।

ই-পস যন্ত্রের সঙ্গে ইলেকট্রনিক ওজনযন্ত্র যুক্ত করে দেওয়া হলে, রেশন গ্রাহক কত ওজনের খাদ্যশস্য পাচ্ছেন তা খাদ্য দফতর অনলাইনের মাধ্যমে সরাসরি জানতে পারবে। এখন দু'টি যন্ত্রের মধ্যে কোনও সম্পর্ক না থাকায় ই-পস যন্ত্রে যে ওজনের খাদ্যশস্য প্রদানের তথ্য নথিভুক্ত হচ্ছে, তার কম দেওয়ার সুযোগ রয়েছে। কিন্তু নতুন এই প্রযুক্তি যোগ করা হলে এই ব্যবস্থার মাধ্যমে ওজনের কারচুপি পুরোপুরি বন্ধ করা সম্ভব বলে মনে করছেন দফতরের আধিকারিকরা।

No comments:

Post a Comment

Post Top Ad

Pages

SoraTemplates

Best Free and Premium Blogger Templates Provider.

Buy This Template