সমস্ত ভারতের খবর all India news

Thursday, 15 December 2022

'ভুয়ো শিক্ষকদের খুঁজে বার করে চাকরি বাতিল করুন', এসএসসিকে ভুল শুধরানোর পরামর্শ কোর্টের


 স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)-কে নিজের 'ভুল শুধরে নেওয়া'র পরামর্শ দিল হাই কোর্ট। তা হলে আর সিবিআইয়ের প্রয়োজন হবে না বলেও মন্তব্য করা হয়েছে।বৃহস্পতিবার হাই কোর্টের বিচারপতি বিশ্বজিত্‍ বসু এসএসসি কর্তৃপক্ষকে নির্দেশ দেন, ভুয়ো শিক্ষকদের খুঁজে বার করে চাকরি বাতিল করুন।নিজেদের ভুল নিজেরা শুধরে নিলে ভাল হয়।

 বৃহস্পতিবার কর্মশিক্ষায় নিয়োগ সংক্রান্ত একটি শুনানিতে বিচারপতি বসু বলেন, ''কমিশনের কাজে কোনও ভুল হয়ে থাকলে, তা শুধরে নিয়ে তাদেরই ব্যবস্থা নেওয়া দরকার। কারণ, কমিশনের কাছে সব তথ্য রয়েছে। কোনটা ঠিক বা কোনটা ভুল তা তারাই জানে।'' এর পরেই তাঁর পরামর্শ, ''ভুয়ো শিক্ষকদের খুঁজে বার করে তাঁদের বাতিল করুন। তা হলে সিবিআইয়ের প্রয়োজন হবে না। কমিশন নিজের ক্ষমতা স্বতঃপ্রণোদিত ভাবে ব্যবহার করুক।''

No comments:

Post a Comment

Post Top Ad

Pages

SoraTemplates

Best Free and Premium Blogger Templates Provider.

Buy This Template