রাজ্যের আসন্ন পঞ্চায়েত নির্বাচনের বিজ্ঞপ্তি প্রকাশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাই কোর্ট। প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চের নির্দেশ, মামলার পরবর্তী শুনানির আগে পর্যন্ত রাজ্য নির্বাচন কমিশন বিজ্ঞপ্তির দিন প্রকাশ করতে পারবে না।
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর করা জনস্বার্থ মামলার শুনানিতে আদালত এই নির্দেশ দিয়েছে।পঞ্চায়েত নির্বাচন শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করার দাবিতে গত সোমবার কলকাতা হাই কোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করেন শুভেন্দু। ২০১৩ সালের কেন্দ্রীয় বাহিনীর তত্ত্বাবধানে শান্তিপূর্ণ পঞ্চায়েত ভোট এবং ২০১৮ সালে কেন্দ্রীয় বাহিনীর নজরদারি ছাড়া পঞ্চায়েত ভোটে হিংসার প্রসঙ্গ টেনে এনে শুভেন্দু তাঁর আবেদনে বলেছিলেন, আসন্ন পঞ্চায়েত ভোটেও কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানো হোক। এর পাশাপাশি অবসরপ্রাপ্ত কোনও বিচারপতির নজরদারিতে পঞ্চায়েত ভোট করানোরও আর্জি জানিয়েছিলেন শুভেন্দু।

No comments:
Post a Comment