সমস্ত ভারতের খবর all India news

Thursday, 15 December 2022

সুবীরেশের হাজিরার জন্য ১০ দিন সময় কেন? জেলা আদালতের জবাব চান বিচারপতি গঙ্গোপাধ্যায়


 স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যকে আদালতে হাজির করাতে কেন ১০ দিন সময় দেওয়া হল তা জানতে চাইল কলকাতা হাই কোর্ট। বৃহস্পতিবার বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ, দক্ষিণ ২৪ পরগনার জেলা বিচারককে এ বিষয়ে রিপোর্ট দিতে হবে। 

হাই কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে জেলা বিচারককে রিপোর্ট জমা দিতে হবে বলেও জানিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।এর আগে সুবীরেশকে জেল থেকে হেফাজতে নিয়ে সিবিআইকে জিজ্ঞাসাবাদ করতে বলেছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। সেই মতো আলিপুর আদালতে আবেদন করার কথা জানায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সিবিআইয়ের আইনজীবী জানান, গত ১২ ডিসেম্বর সুবীরেশকে হাজির করানো হয়েছিল। ২২ ডিসেম্বর আবার আদালতে তাঁর হাজিরার কথা।

No comments:

Post a Comment

Post Top Ad

Pages

SoraTemplates

Best Free and Premium Blogger Templates Provider.

Buy This Template