সমস্ত ভারতের খবর all India news

Wednesday, 11 January 2023

স্তন কি বিপন্মুক্ত? চিকিত্‍সকের সঙ্গে কথা বলে নিজেকে কেন সম্রাজ্ঞী মনে হচ্ছে ছবির?


 ক্যানসার বাগে এসেছে। জীবন অনেক ফুরফুরে এখন ছবি মিত্তলের। জানালেন, সব কিছু 'পারফেক্ট', যেমনটা থাকার কথা। স্বাস্থ্য পরীক্ষার সাম্প্রতিক রিপোর্ট বলছে তাঁর স্তন এখন বিপন্মুক্ত। ২০২২ সাল অনেক কিছু শিখিয়েছে অভিনেত্রী ছবি মিত্তলকে।


 গত বছরেই জানতে পেরেছিলেন, স্তন ক্যানসারে আক্রান্ত হয়েছেন।যদিও ক্যানসারকে হারিয়ে সে বছরই ফিরে এসেছেন তিনি। তার পরও নানা জটিলতার মধ্যে দিয়ে গিয়েছেন। সেই যাত্রা সহজ ছিল না। অনুরাগীদের সঙ্গে সবটুকু ভাগ করে নিয়েছিলেন। এপ্রিল মাসেই তাঁর স্তনে অস্ত্রোপচার হয়েছিল।


 লামপেকটমি করে তাঁর স্তনের ভিতর থেকে টিউমর বাদ দেওয়া হয়। তাতে তাঁর স্তনের আকার এবং বাহ্যিক গড়ন ক্ষতিগ্রস্ত হয়নি। তবে মানুষের কৌতূহলের অবধি নেই।স্নানপোশাকে এক প্রানোচ্ছ্বল ছবি দেওয়ার পর ছবির নীচে তাঁর স্তন নিয়ে নানা মন্তব্য আসতে থাকে। এক জন লেখেন, ''আমি ভাবতাম স্তনক্যানসার হলে স্তন কেটে বাদ দিতে হয়!!''


 সেই মন্তব্যের কড়া জবাবও দিয়েছেন ছবি। অভিনেত্রী লিখেছেন, ''হ্যাঁ, এখনও আমাকে নিয়ে এমন অসংবেদনশীল মন্তব্য করা হয়। সম্প্রতি আমি ছুটি কাটাতে গিয়ে কয়েকটি ছবি ও রিল শেয়ার করি। সেখানে একটি মন্তব্য আমার নজরে আসে। আমার স্তন নিয়ে বাজারের আর পাঁচটা দ্রব্যের মতো আলোচনা চলছে।''


 এর পর অনেক দিন কেটে গিয়েছে। নতুন বছরে এসে তরতাজা অনুভূতি নিয়ে ফের পোস্ট করলেন ছবি। দীর্ঘ বার্তায় লিখলেন, 'নিজেকে সম্রাজ্ঞী মনে হচ্ছে। আর আমাকে পায় কে! চেকআপ করাতে গিয়ে শুনলাম আমার স্তন একেবারে নিখুঁত! আমার শরীর একদম ঠিক আছে।


 ডাক্তাররা সবাই খুব রোমাঞ্চিত, আমি যেমন! তাঁদের মধ্যে এক জন আমাকে খুব অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, কী ভাবে এত তাড়াতাড়ি সেরে উঠছি! উত্তর দেওয়ার আগে লাফিয়ে উঠতে ইচ্ছে করল। এটাই জীবন। সব সময় সে তোমার জন্য তৈরি। তুমি উপভোগ করতে পারছ কি না সেটাই বড় কথা।'


 এর আগে ক্যানসারের চিকিত্‍সা চলাকালীন কতটা কঠিন সময় তিনি কাটিয়েছেন, তা নিয়েও কথা বলেন অভিনেত্রী। বলেন, ''এমন এক-একটি দিন যায়, যখন আমি সেই যন্ত্রণার কথা ভেবে কাঁদি। এখনও আমার নানা রকম সমস্যা হয়। তবে আমি মনে করি নিজের শরীরের জন্য আমার গর্ব হওয়া উচিত। এত ঝড়ঝাপটার পেরিয়ে এখনও সেটি সুন্দর।''

No comments:

Post a Comment

Post Top Ad

Pages

SoraTemplates

Best Free and Premium Blogger Templates Provider.

Buy This Template