সমস্ত ভারতের খবর all India news

Thursday, 15 December 2022

কম্বলদান কর্মসূচিতে দুর্ঘটনা, শুভেন্দুর বিরুদ্ধে এফআইআর করতে চেয়ে সুপ্রিম কোর্টে রাজ্য


 আসানসোলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কম্বলদান কর্মসূচিতে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনা নিয়ে সুপ্রিম কোর্টে এফআইআর দায়ের করার অনুমতি চাইল রাজ্য সরকার। 

বুধবার সন্ধ্যার ওই দুর্ঘটনার জেরে শুভেন্দুর বিরুদ্ধে এফআইআর দায়েরের আবেদন জানিয়ে রাজ্যের তরফে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি পিএস নরসিমহার ডিভিশন বেঞ্চে সওয়াল করেন আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি।

প্রধান বিচারপতির বেঞ্চে সিঙ্ঘভি বলেন, ''কম্বল বিতরণ কর্মসূচিতে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনার জড়িত এক ব্যক্তির পক্ষে আগের একটি মামলায় কলকাতা হাই কোর্টে এক বিচারপতির বেঞ্চ একটি স্থগিতাদেশ দিয়েছে। কিন্তু ওই স্থগিতাদেশ ওই ব্যক্তির বিরুদ্ধে ভবিষ্যতের এফআইআরগুলির ক্ষেত্রে গ্রাহ্য হতে পারে না।''

No comments:

Post a Comment

Post Top Ad

Pages

SoraTemplates

Best Free and Premium Blogger Templates Provider.

Buy This Template