সঙ্কটজনক রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুমিত্রা সেন। ব্রঙ্কোনিউমোনিয়ায় ভুগছেন শিল্পী। গত ২১ ডিসেম্বর তাঁকে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
বর্ষীয়ান শিল্পীর শারীরিক অবস্থা সঙ্কটজনক বলে জানিয়েছেন চিকিত্সকরা।রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুমিত্রার দুই কন্যাও বাংলা সঙ্গীত দুনিয়ায় ছাপ ফেলেছেন। তাঁর বড় কন্যা শিল্পী ইন্দ্রাণী সেন। কনিষ্ঠ কন্যা শ্রাবণী সেনও রবীন্দ্রসঙ্গীত শিল্পী হিসাবে জনপ্রিয়তা পেয়েছেন।
শ্রাবণী জানিয়েছেন যে, শিল্পী অসুস্থ হয়ে পড়ায় গত ২১ ডিসেম্বর তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এ বছর ৯০ বছরে পা দেবেন শিল্পী। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা সঙ্কটজনক বলে জানিয়েছেন চিকিত্সকরা। এই পরিস্থিতিতে হাসপাতাল থেকে মাকে বাড়িতে এনে রাখার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।

No comments:
Post a Comment