সমস্ত ভারতের খবর all India news

Saturday, 17 December 2022

কলকাতায় অমিত শাহ, বিজেপি দফতরে বৈঠক দিলীপ, শুভেন্দুদের সঙ্গে, কী বার্তা দেবেন? জল্পনা


 কলকাতায় এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাত সাড়ে ৮টার পর তাঁর বিমান কলকাতা বিমানবন্দরের মাটি ছোঁয়। বিমান থেকে নেমে শাহ সোজা পৌঁছন রাজ্য বিজেপির সদর দফতর মুরলীধর সেন লেনে। সেখানে বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক তাঁর। 

তাতে হাজির থাকার কথা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার, কেন্দ্রীয় সহ সভাপতি দিলীপ ঘোষ, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রমুখের।দিলীপ-শুভেন্দু তরজার আবহে শাহের সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন গেরুয়া শিবিরের নেতারা।

 এ দিন বিমানবন্দরে শাহকে স্বাগত জানাতে হাজির ছিলেন রাজ্যের মন্ত্রী সুজিত বসু। ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। বিমানবন্দর থেকে বেরিয়ে মুরলী ধর সেন লেনে আসার পথে শাহের সঙ্গে একই গাড়িতে দেখা যায় সুকান্ত এবং শুভেন্দুকে।

 পঞ্চায়েত ভোট ঘোষণা এখনও হয়নি। কিন্তু নিজের নিজের মতো করে ঘর গোছাতে শুরু করে দিয়েছে রাজনৈতিক দলগুলো। এই প্রেক্ষিতেই বঙ্গে শাহ। বঙ্গ বিজেপির দুই নেতা দিলীপ ও শুভেন্দুর মধ্যে তুমুল বাগ্‌যুদ্ধের আবহে শাহের এই সফর অত্যন্ত গুরুত্পূর্ণ। 

দুই নেতার মধ্যে গোলমাল মেটাতে তিনি কী বার্তা দেবেন? পঞ্চায়েত জেতার মূল হাতিয়ার বুথ স্তরের সংগঠনকে চাঙা করতে দাওয়াই দিতে পারবেন কি তিনি? জল্পনা তৈরি হয়েছে। দলীয় দফতরে বৈঠক সেরে হোটেলে ফিরে যাবেন শাহ। সেখানেও একটি বৈঠক হতে পারে বলে জানা যাচ্ছে।

No comments:

Post a Comment

Post Top Ad

Pages

SoraTemplates

Best Free and Premium Blogger Templates Provider.

Buy This Template