শাহরুখ খান এবং দীপিকা পাড়ুকোনের আগামী ছবি 'পাঠান'-এর প্রথম গানের ভিডিয়ো মুক্তি পাওয়ার পরই শুরু হয়েছে বিতর্ক। 'বেশরম রং'-এ খোলামেলা দীপিকা পাড়ুকোনকে শাহরুখ খানের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখে নিন্দায় মুখর কয়েক জন রাজনৈতিক নেতা।
এ বার সেই বিতর্কের আঁচ এসে পড়ল টুইটারেও। কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির ১৯৯৮ সালে 'মিস ইন্ডিয়া' প্রতিযোগিতার একটি ভিডিয়ো ক্লিপ নিয়ে বিজেপিকে খোঁচা দিল তৃণমূল।সমাজমাধ্যমে বিতণ্ডায় জড়ালেন দুই দলের নেতৃত্ব।
বৃহস্পতিবার কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবে গায়ক অরিজিত্ সিংহের একটি ভিডিয়ো টুইট করেছিলেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালবীয়। ওই ভিডিয়োয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধে দু'কলি গান গেয়েছিলেন অরিজিত্।
সেটি শাহরুখ অভিনীত 'দিলওয়ালে' ছবির গান— 'রং দে তু মোহে গেরুয়া।' অমিতের 'গেরুয়া খোঁচা' বুঝতে পেরে ওই টুইটের কমেন্টে একটি স্মৃতির ভিডিয়ো পোস্ট করলেন তৃণমূল নেতা ঋজু দত্ত। ভিডিয়োটি ১৯৯৮ সালের। মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় অংশ নেওয়া স্মৃতিকে দেখা যাচ্ছে গেরুয়া সাঁতার পোশাকে। টুইটের ক্যাপশনে তৃণমূল নেতা লেখেন, ''রং দে তু মোহে গেরুয়া।''

No comments:
Post a Comment