হেফাজতে লালন শেখের মৃত্যুতে এ বার সিবিআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলল কলকাতা হাই কোর্ট। অনুব্রত মণ্ডলের জামিনের মামলা চলাকালীন সিবিআইকে একহাত নিয়েছেন বিচারপতি জয়মাল্য বাগচী।
তিনি প্রশ্ন তুলেছেন, বিচারাধীন বন্দিকে নজরে রাখা কি সিবিআইয়ের কর্তব্য নয়?শুক্রবার কলকাতা হাই কোর্টে অনুব্রত মণ্ডলের জামিনের মামলা চলছে।সেই শুনানিতেই অনুব্রতের জামিনের বিরোধিতা করেছে সিবিআই।
তারা জানিয়েছে, বগটুইকাণ্ডে অভিযুক্ত লালন শেখের মৃত্যুর পর এই মামলার তদন্তকারী অফিসারদের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। তাই এই অবস্থায় অনুব্রতের জামিন দেওয়া কোনও ভাবেই উচিত নয়। এই প্রসঙ্গেই বিচারপতি বাগচীর পর্যবেক্ষণ, ''হেফাজতে থাকা অবস্থায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আত্মহত্যা বলছেন। তার পরও বলতে হবে সেটা কি স্বাভাবিক মৃত্যু?''

No comments:
Post a Comment