সমস্ত ভারতের খবর all India news

Sunday, 11 December 2022

শিয়ালদহে বেপরোয়া গাড়ির ধাক্কা। আহত দু'জন। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।


 শিয়ালদহে বেপরোয়া গাড়ির ধাক্কা। আহত দু'জন। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কী কারণে দুর্ঘটনা, খতিয়ে দেখছে পুলিশ।রবিবার শিয়ালদহে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পর পর ধাক্কা মারে বাইক ও একাধিক গাড়িকে। গাড়ির ধাক্কায় আহত হয়েছেন এক বাইক আরোহী-সহ দু'জন।তাঁদের তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনাটি ঘটেছে টাকি বয়েজ় স্কুলের সামনের রাজপথে। 

সেই সময় স্কুলে চলছিল টেট পরীক্ষা। তবে দুর্ঘটনার জেরে পরীক্ষার্থীদের কোনও সমস্যায় পড়তে হয়নি। পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি সামাল দেয়। আহতদের হাসপাতালে পাঠানো হয়। আটক করা হয় নিয়ন্ত্রণ হারানো গাড়িটি। চালক কি যান্ত্রিক ত্রুটির কারণেই নিয়ন্ত্রণ হারান, না কি তিনি মত্ত অবস্থায় ছিলেন, খতিয়ে দেখছে পুলিশ।

 গত বৃহস্পতিবার, চিংড়িঘাটায় একটি গাড়ি বেপরোয়া গতিতে ধাক্কা মারে একাধিক পথচারী এবং গাড়িকে। গুরুতর জখন হন এক সিভিক ভলান্টিয়ার-সহ পাঁচ পথচারী। হাসপাতালে মৃত্যু হয় এক জনের। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবার রাজপথে দুর্ঘটনা। এ বার ঘটনাস্থল শিয়ালদহ।

No comments:

Post a Comment

Post Top Ad

Pages

SoraTemplates

Best Free and Premium Blogger Templates Provider.

Buy This Template