সমস্ত ভারতের খবর all India news

Sunday, 18 December 2022

অস্কারজয়ী অভিনেত্রী গ্রেফতার ইরানে, সরকারের নৃশংসতার বিরুদ্ধে মুখ খুলেই হাজতবাস?


 অস্কারজয়ী অভিনেত্রীকে গ্রেফতার করল ইরান সরকার। ইরানে সরকার-বিরোধী আন্দোলন ও বিক্ষোভে শামিল হয়েছিলেন তিনি। সমাজমাধ্যমে একটি পোস্টের কারণে তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে মনে করা হচ্ছে।ধৃত অভিনেত্রীর নাম তারানেহ্ আলিদুস্তি। ৩৮ বছর বয়সি এই অভিনেত্রীকে দেখা গিয়েছিল 'দ্য সেল্‌সম্যান' ছবিতে।২০১৬ সালে ছবিটি অস্কার পায়। এ ছাড়াও ইরানের একাধিক জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন আলিদুস্তি।

 আলিদুস্তি গত ৮ ডিসেম্বর সমাজমাধ্যমে একটি পোস্টে লিখেছিলেন, ''আপনার নীরবতা দমন এবং দমনকারীদের সমর্থনের সমান।'' উল্লেখ্য, যে দিন আলিদুস্তি এই পোস্ট করেন, সে দিনই ইরানে সরকার-বিরোধী আন্দোলনে প্রথম কাউকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। তিনি আরও লেখেন, ''এই নৃশংসতা যে আন্তর্জাতিক সংস্থাগুলি দেখেও মুখ বুজে রয়েছে, তারা প্রত্যেকে মানবতার নামে লজ্জা।''

 এই পোস্টের কারণেই আলিদুস্তিকে গ্রেফতার করা হল বলে মনে করা হচ্ছে। শনিবার তাঁকে হাতকড়া পরিয়েছে ইরান সরকার।

No comments:

Post a Comment

Post Top Ad

Pages

SoraTemplates

Best Free and Premium Blogger Templates Provider.

Buy This Template