সমস্ত ভারতের খবর all India news

Sunday, 18 December 2022

পৌষের শুরুতে জাঁকিয়ে ঠান্ডা, উত্তুরে হাওয়ায় শহরজুড়ে শীতের আমেজ, কলকাতায় তাপমাত্রা কত


 পৌষে পা দিতেই শীতের ছোঁয়া মিলল রাজ্যে। শনিবারের পর রবিবার পৌষ মাসের দ্বিতীয় দিনেও জাঁকিয়ে ঠান্ডা পড়েছে কলকাতা ও জেলাগুলিতে। সকালের দিকে কোথাও কোথাও হাড়কাঁপানো ঠান্ডা অনুভূত হচ্ছে।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৭ ডিগ্রি সেলসিয়াস।এই তাপমাত্রা স্বাভাবিক। শনিবারের চেয়ে অবশ্য রবিবার কিছুটা তাপমাত্রা বেড়েছে। শনিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.২ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম।

 শনিবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৭ ডিগ্রি সেলসিয়াস। তা-ও স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি কম। হাওয়া অফিস জানিয়েছে, রবিবার সারাদিন কলকাতার আকাশ থাকবে মেঘমুক্ত। উত্তুরে হাওয়া বিনা বাধায় রাজ্যে ঢুকছে। যার ফলে শীত পড়ছে জাঁকিয়ে। আগামী ৫ দিন তাপমাত্রার খুব বেশি হেরফের হবে না বলেই মনে করা হচ্ছে। তবে সপ্তাহের শেষে কমতে পারে তাপমাত্রা।

No comments:

Post a Comment

Post Top Ad

Pages

SoraTemplates

Best Free and Premium Blogger Templates Provider.

Buy This Template