বিহারের ছপরায় বিষমদ খেয়ে মৃতের সংখ্যা আরও বাড়ল। শনিবার আরও ১০ জনের মৃত্যু হয়েছে। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭০। বিহারে মদে নিষেধাজ্ঞা জারির পর এত মৃত্যু এই প্রথম।প্রশাসন সূত্রে খবর, বিষমদ খেয়ে হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন আরও অনেকে। তাঁদের অনেকের অবস্থা আশঙ্কাজনক।মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বিষমদ খেয়ে এই বিপর্যয়ের কথা প্রকাশ্যে আসার পর থেকেই নতুন করে শিরোনামে বিহার। ছপরায় একটি দল পাঠিয়ে বিষয়টি তদন্ত করে দেখার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন। কমিশনের তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, কমিশনের একটি দল ছপরায় যাবে। তারা খতিয়ে দেখবে অসুস্থদের ঠিকমতো চিকিত্সা করা হচ্ছে কি না। শুধু তাই-ই নয়, তাঁদের সুবিধার্থে কী কী পদক্ষেপ করেছে সরকার, তা-ও খতিয়ে দেখা হবে।

No comments:
Post a Comment