গত কয়েক দিন ধরে বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুত্ চক্রবর্তীর বাসভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করছেন পড়ুয়াদের একাংশ। মঙ্গলবার সে সব অগ্রাহ্য করে বাইরে বেরোতে যেতেই নজিরবিহীন পরিস্থিতির সৃষ্টি হল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে।
সেই সময় পড়ুয়াদের দিকে উপাচার্য ঢিল ছোড়েন বলে অভিযোগ পড়ুয়াদের।এর মধ্যে একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। তাতে দেখা যাচ্ছে, বিশ্বভারতী উপাচার্য নিজের হাতে ঢিল তুলে ছুড়ছেন পড়ুয়াদের দিকে (এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি KH বাংলা পত্রিকা )। এই নিয়ে শুরু হয়েছে শোরগোল।
দিন কুড়ি ধরে বিশ্বভারতীর উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান বিক্ষোভ চালাচ্ছেন পড়ুয়াদের একাংশ। আন্দোলনকারীদের দাবি, ''বিশ্বভারতীর উপাচার্যের স্বৈরাচারী মনোভাবের জন্য তাঁকে পদত্যাগ করতে হবে।'' বিক্ষোভ ওঠাতে তত্পর হন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কিন্তু মঙ্গলবার পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

No comments:
Post a Comment