সমস্ত ভারতের খবর all India news

Tuesday, 13 December 2022

সিবিআই হেফাজতে লালন শেখের মৃত্যু নিয়ে ধিক্কার জানালেন তৃণমূলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।


 সিবিআই হেফাজতে লালন শেখের মৃত্যু নিয়ে ধিক্কার জানালেন তৃণমূলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন তুললেন, কী ভাবে হেফাজতে এক জনের মৃত্যু হতে পারে? বিষয়টি নিয়ে তিনি সরব হবেন বলেও জানিয়েছেন মমতা।মেঘালয় সফরে গিয়ে মঙ্গলবার শিলংয়ে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী।

সেখানে লালনের সিবিআই হেফাজতে অস্বাভাবিক মৃত্যু প্রসঙ্গে তিনি বলেন, ''ধিক্কার জানাই এই ঘটনাকে। সিবিআই যদি এত স্মার্ট হয়, কেন হেফাজতে তাঁর মৃত্যু হল? ওদের সমস্ত ডিটেলস নিতেই হবে।'' এর পরেই নেত্রী জানান, এই বিষয়টি নিয়ে সরব হবেন। তাঁর কথায়, ''ওঁর স্ত্রী এফআইআর করেছেন। আমরাও ইস্যুটি তুলব।''

No comments:

Post a Comment

Post Top Ad

Pages

SoraTemplates

Best Free and Premium Blogger Templates Provider.

Buy This Template