সমস্ত ভারতের খবর all India news

Sunday, 18 December 2022

জাতের নামে বজ্জাতি চলছেই, দেশে শয়ে শয়ে প্রাণ যাওয়া নিয়ে উদ্বিগ্ন প্রধান বিচারপতি চন্দ্রচূড়


 ভিন্‌ জাতে ভালবেসে বা বিয়ে করে প্রতি বছর ভারতে বহু মানুষকে মরতে হয়। একটি বিষয়ে বক্তৃতায় এমনই মন্তব্য করলেন দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। তাঁর পর্যবেক্ষণ, ভিন্‌ জাতে বিয়ে করলে অধিকাংশ ক্ষেত্রেই পরিবার-পরিজনকে পাশে পাওয়া যায় না। এ প্রসঙ্গে ১৯৯১ সালের একটি ঘটনার উল্লেখও করেছেন বিচারপতি।আমেরিকার 'টাইমস' ম্যাগাজ়িনে ওই ঘটনার উল্লেখ রয়েছে। 

বিচারপতি জানান, ১৯৯১ সালে উত্তরপ্রদেশে ১৫ বছরের এক কিশোরী তথাকথিত নিম্নবর্ণের এক যুবকের সঙ্গে বাড়ির অমতে পালিয়ে গিয়েছিল। তবে বেশি দিন তাঁরা একসঙ্গে থাকতে পারেননি। অভিযোগ, গ্রামবাসীরা মিলে যুগলকে খুন করেছিলেন। এমনকি তাঁরা কৃতকর্মের জন্য অনুতপ্তও নন। কারণ, তাঁরা মনে করেছিলেন, সমাজের নীতি অনুযায়ী তাঁরা সঠিক কাজ করেছেন।

No comments:

Post a Comment

Post Top Ad

Pages

SoraTemplates

Best Free and Premium Blogger Templates Provider.

Buy This Template