সুদৃশ্য রামমন্দির তৈরি হচ্ছে অযোধ্যায়। মন্দিরের উদ্বোধনের আগেই গোটা শহর সাজিয়ে তোলার বিস্তারিত পরিকল্পনা হাজির। শহরে প্রয়োগ করা হবে অভিন্ন রং-বিধি। শহরের সমস্ত মন্দির হবে গেরুয়া। বাড়ি, বাণিজ্যিক প্রতিষ্ঠানও রাঙানো হবে নির্দিষ্ট রঙে। অযোধ্যা উন্নয়ন পর্ষদ মন্দিরের রং স্থিরও করে ফেলেছে।এখন ভাবনাচিন্তা চলছে অন্যান্য পরিকাঠামোর রং নিয়ে।
অযোধ্যা উন্নয়ন পর্ষদ সূত্রে খবর, বাণিজ্যিক প্রতিষ্ঠান, মানুষের বাসস্থান, ধর্মীয় স্থান এবং ঐতিহাসিক গুরুত্ব সম্পন্ন জায়গার ক্ষেত্রে এক একটি রং বেছে নেওয়া হবে। শহর এবং সংলগ্ন এলাকায় সমস্ত পরিকাঠামোতেই পড়বে নির্দিষ্ট রঙের প্রলেপ। রাম জন্মভূমি এলাকায় সমস্ত মন্দিরের রং হবে গেরুয়া। শুধু মন্দির, বাড়ি বা বাণিজ্যিক সংস্থাই নয়, রাস্তার দু'ধার বা ফুটপাথেও নির্দিষ্ট রং হবে।

No comments:
Post a Comment