পুলিশের সঙ্গে টেট পরীক্ষার্থীদের সংঘাতের ছবি বার বার দেখেছে শহর। রবিবার টেট পরীক্ষার দিনে সেই পুলিশেরই অন্য রূপ দেখল কলকাতা। দেড় মাসের শিশুকে বাইরে রেখে পরীক্ষা দিতে ঢুকেছিলেন তরুণী। মাকে না পেয়ে কাঁদছিল শিশু। সেই শিশুকে পরীক্ষাকেন্দ্রে মায়ের কাছে নিয়ে গেলেন মহিলা পুলিশকর্মী।
শান্ত করিয়ে পৌঁছে দিলেন অভিভাবকের কাছে।রবিবার যাদবপুর বিদ্যাপীঠে পরীক্ষা দিতে গিয়েছিলেন তাপসী পাল। তাঁর বাড়ি বেহালা চৌরাস্তার কাছে। উপায় না থাকায় দেড় মাসের শিশুকেও সঙ্গে নিয়ে গিয়েছিলেন। সঙ্গে ছিলেন বছর কুড়ির ছোট বোন। তাঁর কাছে বাচ্চা রেখে পরীক্ষা কেন্দ্রে ঢোকেন তাপসী।

No comments:
Post a Comment