সমস্ত ভারতের খবর all India news

Wednesday, 14 December 2022

'বাড়ি থেকে বার করে দিতে চেয়েছিল, নিজেকে বাঁচাতে ভাইকে মেরেছি', দাবি খুনে অভিযুক্ত দাদার


 সম্পত্তি নিয়ে বিবাদের জেরে ভাইকে ছুরি মেরে খুন করলেন দাদা। মঙ্গলবার রাতে মেদিনীপুর শহরের এক যুবকের বিরুদ্ধে এমনই অভিযোগ উঠেছে। এই অভিযোগের ভিত্তিতে বুধবার সকালে তাঁকে গ্রেফতার করেছে কোতোয়ালি থানার পুলিশ।পুলিশ সূত্রে খবর, মেদিনীপুর শহরের শরত্‍ পল্লি এলাকার বাসিন্দা লোকনাথ পণ্ডা (৩২)-কে খুনের অভিযোগ তাঁর দাদা ভোলানাথ পণ্ডাকে করা হয়েছে।ভোলানাথের বিরুদ্ধে থানা। অভিযোগ জানিয়েছেন তাঁর বাবা হৃষীকেশ পণ্ডা।

 স্থানীয় সূত্রে দাবি, মঙ্গলবার রাতে সম্পত্তি নিয়ে দুই ভাইয়ের মধ্যে ঝামেলা শুরু হয়। অভিযোগ, তা চরমে উঠলে ছুরি জাতীয় ধারালো কোনও অস্ত্র দিয়ে ভাইয়ের পেটে আঘাত করেন ভোলানাথ। তাতে গুরুতর জখম হন লোকনাথ। মঙ্গলবার রাতেই লোকনাথকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। তবে বুধবার সকালে ওই হাসপাতাল তাঁর মৃত্যু হয়।

No comments:

Post a Comment

Post Top Ad

Pages

SoraTemplates

Best Free and Premium Blogger Templates Provider.

Buy This Template