ইন্ডাস্ট্রির কানায় কানায় হতাশা। যার ফাঁদে পা দিয়ে অনেক তারাই অকালে খসে পড়েন। ২০২০ সালে সুশান্ত সিংহ রাজপুতের আকস্মিক মৃত্যু বহু অভিনেতার জীবনে নেতিবাচক প্রভাব ফেলেছিল।
তাঁদের মধ্যে এক জন 'কাই পো চে' ছবিতে সুশান্তেরই সহ-অভিনেতা, অমিত সাধ। সুশান্তের মৃত্যুর পর দিশেহারা হয়ে অভিনয় ছেড়ে দিতে চেয়েছিলেন অমিত।ঘটনাচক্রে স্মৃতি ইরানি এসে তাঁর পাশে দাঁড়ান। বিপর্যয় কাটিয়ে উঠতে সাহায্য করেন।
সেই সব অন্ধকার অধ্যায়ের কথা মনে রেখে এখনও শোকে বিহ্বল হয়ে ওঠেন অমিত। সম্প্রতি এক অনুষ্ঠানে তিনি বলেন, 'ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছিলাম আমি। খুব কঠিন জায়গা এই ইন্ডাস্ট্রি। আমি যার মধ্যে দিয়ে গিয়েছি, তা কখনও ভুলতে পারব না।'

No comments:
Post a Comment