বাংলাদেশের বিরুদ্ধে কুলদীপ যাদব একাই নিয়েছেন ৪ উইকেট।—ফাইল চিত্রচট্টগ্রাম টেস্টে দ্বিতীয় দিনের শেষে চাপে বাংলাদেশ। ১৩৩ রানে ৮ উইকেট হারিয়েছে তারা। কুলদীপ যাদব একাই নিয়েছেন ৪ উইকেট। ব্যাট হাতেও ৪০ রান করেন তিনি। প্রায় দু'বছর পর টেস্ট খেলতে নেমে শুরুটা ভালই হল কুলদীপের।তাঁর বল বুঝতেই পারলেন না শাকিব আল হাসানরা।
দ্বিতীয় দিনের শুরুতে শতরানের কাছে এসেও সাজঘরে ফিরে গিয়েছিলেন শ্রেয়স আয়ার। ৮৬ রান করে বোল্ড হন তিনি। শ্রেয়স আউট হলেও ভারতের ইনিংস এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব কাঁধে তুলে নেন রবিচন্দ্রন অশ্বিন এবং কুলদীপ যাদব। চট্টগ্রামে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে ভারতের প্রথম ইনিংস শেষ হয় ৪০৪ রানে। অশ্বিন এবং কুলদীপ ৯২ রানের জুটি গড়েন। অশ্বিন করেন ৫৮ রান। কুলদীপ করেন ৪০ রান। তাঁদের ব্যাটেই ৪০০ রানের গণ্ডি পার করে ভারত। মধ্যাহ্নভোজের আগে একটি মাত্র উইকেট হারিয়েছিল তারা।
(এই খবরটি সবেমাত্র দেওয়া হয়েছে। বিস্তারিত খবরটি কিছু ক্ষণের মধ্যেই আসছে। অপেক্ষা করুন।পাতাটি কিছু ক্ষণ পর পর রিফ্রেশ করুন। আপডেটেড খবরটি আপনি দেখতে পাবেন।অতি দ্রুততার সঙ্গে আপনার কাছে খবর পৌঁছে দেওয়ার সময়েও আমরা খবরের সত্যাসত্য সম্পর্কে সচেতন। সেই জন্যই যে কোনও 'খবর' পাওয়ার পর, তার সম্পর্কে নিশ্চিত হয়ে তবেই আমরা তা প্রকাশ করি। ফেক নিউজ বা ভুয়ো খবরের রমরমার সময়ে এটা আরও বেশি জরুরি হয়ে উঠেছে।)

No comments:
Post a Comment