সমস্ত ভারতের খবর all India news

Thursday, 15 December 2022

কম্বলকাণ্ডে শুভেন্দুর বিরুদ্ধে এফআইআরের সুপ্রিম-আবেদন খারিজ! রাজ্য গেল হাই কোর্টে


 আসানসোলে কম্বলদান কর্মসূচিতে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর দায়েরের অনুমতি চেয়ে রাজ্যের আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। আর তার পরেই বিষয়টি নিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হল রাজ্য।

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে আবেদন খারিজ হওয়ার পরই শুভেন্দুর বিরুদ্ধে এফআইআর করতে চেয়ে দুপুর ২টোয় কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে রাজ্য।বিচারপতি রাজাশেখর মান্থার একক বেঞ্চের নির্দেশ পরিবর্তিত করার আর্জি জানানো হয়। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ আবেদন গ্রহণ করে দ্রুত শুনানির আশ্বাস দিয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad

Pages

SoraTemplates

Best Free and Premium Blogger Templates Provider.

Buy This Template