সমস্ত ভারতের খবর all India news

Friday, 16 December 2022

শুভেন্দুর বিরুদ্ধে এখনই এফআইআর করা যাবে না, রাজ্যকে ফেরাল কলকাতা হাই কোর্টও


 আসানসোলের কর্মসূচিতে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে রাজ্যকে এখনই এফআইআর করার অনুমতি দিল না কলকাতা হাই কোর্ট। শুক্রবার হাই কোর্টের বিচারপতি জয় সেনগুপ্তের নির্দেশ, শুভেন্দুর বিরুদ্ধে এফআইআর করতে চাইলে রাজ্যকে যথাযথ বেঞ্চে যেতে হবে। 

এ নিয়ে এখনই কোনও অন্তর্বর্তী নির্দেশ দেবে না আদালত।বুধবার আসানসোলে কম্বলদান কর্মসূচিতে পদপিষ্ট হয়ে ৩ জনের মৃত্যু হয়। এই ঘটনায় শুভেন্দুর বিরুদ্ধে এফআইআর দায়ের করার অনুমতি নিয়ে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য। তবে রাজ্যের সে আবেদন খারিজ করে দেয় শীর্ষ আদালত।

 এর পর কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে রাজ্য। কলকাতা হাই কোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার একক বেঞ্চের নির্দেশ পরিবর্তন করার আর্জিও জানানো হয়। প্রসঙ্গত, শুভেন্দুর বিরুদ্ধে ২৬টি এফআইআর-এর স্থগিতাদেশ দিয়েছিলেন বিচারপতি মান্থা। একই সঙ্গে তাঁর নির্দেশ ছিল, ভবিষ্যতে শুভেন্দুর বিরুদ্ধে কোনও এফআইআর করতে হলে আদালতের অনুমতি নিতে হবে।

No comments:

Post a Comment

Post Top Ad

Pages

SoraTemplates

Best Free and Premium Blogger Templates Provider.

Buy This Template