সমস্ত ভারতের খবর all India news

Saturday, 17 December 2022

হরেক স্বাদের কাবাব আর বিরিয়ানির মেলা অ্যাক্রোপলিস মলে, উদ্বোধনে তৃণা, সৌমিত্র


 ঠান্ডা পড়তে শুরু করতেই শীতের খাবারের পসরা নিয়ে হাজির দক্ষিণ কলকাতার অ্যাক্রোপলিস মল। মল চত্বরেই শুরু হয়ে গিয়েছে 'বার-বি-কিউ ফেস্টিভ্যাল'।

 শীতের মধ্যে ধোঁয়া ওঠা কাবাব বা বিরিয়ানির সম্পূর্ণ সম্ভার এখন কসবার মলে। ১৫ ডিসেম্বর, বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে 'বার-বি-কিউ ফেস্টিভ্যাল', চলবে আগামী ১৮ ডিসেম্বর, রবিবার পর্যন্ত।বেলা ১২টা থেকে রাত ১০টা পর্যন্ত যখন খুশি ঢু মারলেই 'দিল খুশ'!

 শীতের কলকাতায় মোগলাই এবং আফগানি রসনার এমন লোভনীয় মেলার উদ্বোধন করেন অভিনেত্রী তৃণা সাহা এবং গায়ক সৌমিত্র রায়। শুধু ফিতে কেটে আনুষ্ঠানিক উদ্বোধনই নয়, হরেক কাবাব আর বিরিয়ানি চেখেও দেখেন তারকাদ্বয়। হাজির ছিলেন অ্যাক্রোপলিস মলের জেনারেল ম্যানেজার কে বিজয়নও।

 ধোঁয়া ওঠা হরেক স্বাদের কাবাব এবং বিরিয়ানির ডালি নিয়ে খাবারের এই মেলায় হাজির থাকছে 'পৌষ পার্বণ', 'হট লেবানিজ়', 'ক্যালকাটা ডেলিকেসিস', 'সেনগুপ্ত'জ', 'দ্য বিরিয়ানি স্ট্রিট', 'বাডি বাইট্‌স', 'পিয়ারে কাবাব', '৩৬ ব্যঞ্জন', 'রূপকথা', 'দ্য বিরিয়ানি স্টোরি'র মতো জনপ্রিয় খাবারের দোকান।

No comments:

Post a Comment

Post Top Ad

Pages

SoraTemplates

Best Free and Premium Blogger Templates Provider.

Buy This Template