সমস্ত ভারতের খবর all India news

Wednesday, 14 December 2022

দোতলা ইমারতের মালকিন, অথচ ফারাক্কার পঞ্চায়েত প্রধানের শাশুড়ির নাম আবাস যোজনা তালিকায়!


 পূর্ব বর্ধমানের পর এ বার মুর্শিদাবাদের ফরাক্কা। ফরাক্কার আবাস যোজনার তালিকায় নাম রয়েছে অর্জুনপুর গ্রাম পঞ্চায়েত প্রধানের শাশুড়ির! পঞ্চায়েত প্রধান ওহায়িদা খাতুনের শাশুড়ি চন্দ্রভান বিবির নামে রয়েছে আলিশান দোতলা বাড়ি। একই বাড়িতে থাকেন ওহায়িদাও। 

অথচ সেই চন্দ্রভানেরই নাম রয়েছে আবাস যোজনার তালিকার ৭৫৩ নম্বরে।এই ঘটনায় দুর্নীতির অভিযোগ উঠেছে পঞ্চায়েত প্রধান ওহায়িদার বিরুদ্ধে। যদিও তাঁর দাবি, এই তালিকা থেকে শাশুড়ির নাম বাদ দেওয়ার কথা ইতিমধ্যেই জানানো হয়েছে।

 প্রধানের শাশুড়ির নাম আবাস যোজনার তালিকায় থাকায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। স্থানীয় সূত্রে খবর, পঞ্চায়েত প্রধান ওয়াহিদার সঙ্গেই দোতলা বাড়িতে থাকেন তাঁর শাশুড়ি চন্দ্রভান। প্রশ্ন উঠছে, এত বড় ইমারতের মালিকানা থাকা সত্ত্বেও কেন চন্দ্রভানের নাম রয়েছে আবাস যোজনার ঘরের তালিকায়?

 স্থানীয়দের অভিযোগ, যাদের ঘর পাওয়ার কথা তাঁদের নাম তালিকায় নেই। অথচ প্রধানের শাশুড়ির নাম সেই তালিকায় জ্বলজ্বল করছে।

 পঞ্চায়েত নির্বাচনের আগে এই ঘটনায় দুর্নীতির অভিযোগ তুলে সরব হয়েছেন বিরোধীরাও। সিপিআইএম নেতা দিলীপ মিশ্রের দাবি, শুধু অর্জুনপুরের প্রধানের শাশুড়ির না, উপপ্রধানের নামও তালিকায় রয়েছে। অথচ তাঁদের প্রত্যেকেরই পাকা বাড়ি। পঞ্চায়েতে লুটেপুটে খেতেই এ সব করা হয়েছে বলে অভিযোগ এনেছেন দিলীপ।

No comments:

Post a Comment

Post Top Ad

Pages

SoraTemplates

Best Free and Premium Blogger Templates Provider.

Buy This Template