সমস্ত ভারতের খবর all India news

Saturday, 3 September 2022

অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেশের শীর্ষ আদালত জানিয়ে দিল, সোমবার পর্যন্ত তাঁর বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না ইডি।


 তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বর্তমানে জেরা করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। সল্টলেকের সিজিও কমপ্লেক্সে সকাল ১১টার কিছু পর থেকে তাঁকে জিজ্ঞাসাবাদ করা শুরু করেছেন ইডির গোয়েন্দারা। তার মাঝে দেশের শীর্ষ আদালত জানিয়ে দিল, সোমবার পর্যন্ত তাঁর বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না ইডি।

অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যে মামলায় ইডি'র (ED) তদন্তকারীরা জিজ্ঞাসাবাদ করছেন সেই কয়লা পাচার মামলার শুনানি ছিল শুক্রবার সুপ্রিম কোর্টে। এদিন শুনানিতে অভিষেকের তরফে আইনজীবীরা শীর্ষ আদালতে দাবি করেন, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা তদন্তের নামে অভিষেককে হেনস্থা করছে। অহেতুক বারবার ডাকা হচ্ছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে। এমনকী বিদেশে চিকিত্‍সার উদ্দেশে গেলেও বাধা দেওয়া হচ্ছে।

 অভিষেকের আইনজীবীদের যুক্তি শোনার পর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ইউইউ ললিত আগামী সোমবার মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন। পাশাপাশি তৃণমূলের  সর্বভারতীয় সাধারণ সম্পাদকের অন্তর্বর্তী রক্ষাকবচের মেয়াদ বাড়িয়েছে সুপ্রিম কোর্ট। তাঁর বিরুদ্ধে সোমবার পর্যন্ত কোনওরকম কড়া পদক্ষেপ করা যাবে না বলেও জানিয়ে দিয়েছে দেশের শীর্ষ আদালত।

 প্রসঙ্গত এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কলকাতার অফিস সিজিও কমপ্লেক্সে নির্ধারিত সময়ের আগেই শুক্রবার পৌঁছে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন ৬ ঘন্টার বেশি সময় ধরে তাঁকে জেরা করছেন তদন্তকারীরা। অন্যদিকে অভিষেককে যখন ইডির আধিকারিকরা জেরা করছেন সিজিও কমপ্লেক্সে, তখন ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। 'আজ বড় কিছু ঘটতে পারে' বলে মন্তব্য করেন তিনি। তার মাঝে সুপ্রিম কোর্টের এই নির্দেশ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং জোড়াফুল শিবিরে আপাতত স্বস্তি বয়ে আনল।

No comments:

Post a Comment

Post Top Ad

Pages

SoraTemplates

Best Free and Premium Blogger Templates Provider.

Buy This Template