সমস্ত ভারতের খবর all India news

Sunday, 14 August 2022

কলকাতায় ১২০০ পুলিশ , দিল্লিতে বিশেষ ক্ষমতার সিসিটিভি , স্বাধীনতার আগে বিশেষ নজর দেশের নিরাপত্তায়


 আগামীকাল স্বাধীনতা দিবস। গোটা দেশ জুড়ে সাজো সাজো রব। স্বাভাবিক ভাবেই বাড়তি নজর দেওয়া হচ্ছে দেশের নিরাপত্তায়। কলকাতার নিরাপত্তাতেও নেওয়া হচ্ছে বাড়তি নজর। রেডরোডে মোতায়েন করা হবে বিশাল পুলিশ বাহিনী। প্রায় ১২০০ পুলিশকর্মীর দায়িত্ব থাকছে আগামীকাল।

তাদের পরিচালনায় করবেন৬ যুগ্ম পুলিশ কমিশনার। থাকবেন অতিরিক্ত কমিশনার এবং বিশেষ পুলিশ কমিশনার।

আগামীকাল রেড রোডে থাকবে মোট ৬টিওয়াচ টাওয়ার। তিন জায়গায় বালির বস্তার বাঙ্কারে থাকবে কম্যান্ডো বাহিনী। প্রস্তুত থাকবেও তিনটি কুইক রেসপন্স টিমও। এছাড়া শহরের মোট ২৩টি জায়গায় চলবে নাকা চেকিং। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা তথা ধর্মস্থান, শপিং মলে থাকছে কড়া নজরদারি। ২৫টি মেট্রো স্টেশনে থাকবে অতিরিক্ত বাহিনী।

অন্যদিকে লালকেল্লা সংলগ্ন এলাকায় থাকবে দশ হাজার পুলিশ। লালকেল্লার ছাদে থাকবে স্নাইপার। থাকবে বম্ব ডিটেকশন স্কোয়াড। থাকছে একহাজার বিশেষ ক্ষমতা সম্পন্ন সিসিটিভি। যাতে আকাশে অবাঞ্ছিত কিছু না উড়তে পারে তার জন্য তৈরি হয়েছে নো ফ্লাইং জোন মোতায়েন ৪০০ ঘুড়িবাজ। নিয়ন্ত্রণ করা হবে রাজধানীর ট্রাফিক।


No comments:

Post a Comment

Post Top Ad

Pages

SoraTemplates

Best Free and Premium Blogger Templates Provider.

Buy This Template