সমস্ত ভারতের খবর all India news

Sunday, 14 August 2022

যারা দেশভাগের সময় জীবন হারিয়েছিল সবাইকে শ্রদ্ধা জানাই ' , স্বাধীনতার প্রাক্কালে ট্যুইট মোদীর


 আগামীকাল স্বাধীনতা দিবস। ৭৫ বছর আগে এই দিনেই তো চূর্ণ হয়েছিল ভারতের মাটিতে ব্রিটিশ আভিজাত্য। তবে একদিকে যেমন ছিল স্বাধীনতার আনন্দ অন্যদিকে ছিল দেশভাগের যন্ত্রণা। কত মানুষ প্রাণ হারিয়েছেন দেশের জন্য। স্বাধীনতার প্রাক্কালে তাদের জন্য ট্যুইটে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এদিন তিনি ট্যুইটে লেখেন আমি সেই সমস্ত বীরদের প্রতি শ্রদ্ধা জানাই যারা দেশভাগের সময় জীবন হারিয়েছিল এবং আমাদের ইতিহাসের সেই করুণ সময়ে যারা কষ্ট পেয়েছিল তাদের স্থিতিস্থাপকতার সাথে সাধুবাদ জানাই।'আজ থেকে ৭৫ বছর আগের আজকের দিনটা যথেষ্ট যন্ত্রণারই ছিল। একদিকে যখন বহু প্রতীক্ষিত স্বাধীনতার উল্লাস অন্যদিকে দেশভাগের ফলে চলেছিল অগ্নিসংযোগ, ধর্ষণ, দাঙ্গা, লুণ্ঠনের মত ঘটনা। ভারত আর পাকিস্তানের অসংখ্য মানুষ বাধ্য হয়েছিলেন নিজেদের সাজানো গোছানো সংসার ছাড়তে।

এই ঘটনাকে বিশ্ব ইতিহাসে তকমা পেয়েছে বৃহত্তম গণ পরিযান নামে। দেশভাগের ফলে উদ্বাস্তু হয়েছিল প্রায় এক কোটির বেশি মানুষ। এর পরবর্তীকালেও বহু মানুষ নিজেদের দেশ ছেড়ে পায়ে হেঁটে, কেউ বা গরুর গাড়িতে, কেউ ট্রেনে বাদুড় ঝোলা হয়ে আবার কেউ বা নদীপথে দেশ ত্যাগ করেছিলেন। ভেঙে গিয়েছিল হাজার হাজার পরিবার। জনশূন্য হয়ে গিয়েছিল গ্রামের পর গ্রাম। সেই সময় দাঁড়িয়ে প্রায় এক লক্ষ নারী ধর্ষিতা হয়েছিলেন। আজ ট্যুইট মারফত সেই সমস্ত মানুষকে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷


No comments:

Post a Comment

Post Top Ad

Pages

SoraTemplates

Best Free and Premium Blogger Templates Provider.

Buy This Template