সমস্ত ভারতের খবর all India news

Monday, 15 August 2022

পাঁচ পুরোহিত , খোল কীর্তনে চলছে অনুব্রতের নামে যজ্ঞ !


 বীরভূমের তৃণমূলের নেতা অনুব্রত মণ্ডলের বাড়িতে তাঁর কল্যাণ কামনায় যে যজ্ঞের আয়োজন করেছিলেন তাঁর অনুগতরা তার শুরু হয়েছে।

সোমবার সকাল থেকেই শুরু হয় যজ্ঞের আয়োজন। অনুব্রতের বোলপুরের বাড়ির ছাদে প্যান্ডেল বাঁধার কাজ শেষ হয়েছিল রবিবারেই। সোমবার তাঁর বাড়িতে উপস্থিত হন পাঁচ জন পুরোহিত।

জানা গিয়েছে, যজ্ঞের সঙ্কল্প হয়েছে কেষ্টর নামেই।সোমবার সকালে অনুব্রতের বাড়িতে যজ্ঞের আয়োজনে দলীয় কর্মীদের ভিড় ছিল চোখে পড়ার মতো।

প্রসঙ্গত, রবিবার থেকেই অনুব্রতের নিচুপট্টি এলাকার বাড়িতে নতুন করে প্যান্ডেল বাঁধার কাজ শুরু হয়েছিল। আয়োজনে ছিলেন দলের কর্মীরাই। সোমবার সকালে সেখানে পুরোহিতদের সঙ্গে খোল বাজিয়ে, কীর্তন গাইয়েদেরও একে একে ঢুকতে দেখা যায়। আসেন বীরভূমের বহু তৃণমূল নেতা। হাজির ছিলেন সাংসদ অসিতকুমার মাল।


No comments:

Post a Comment

Post Top Ad

Pages

SoraTemplates

Best Free and Premium Blogger Templates Provider.

Buy This Template