সমস্ত ভারতের খবর all India news

Monday, 15 August 2022

জাতীয় পতাকা উত্তোলন BCCI প্রেসিডেন্টের হাতে , স্বাধীনতার শুভেচ্ছা বার্তা সৌরভের


 স্বাধীনতার অমৃত মহোত্‍সব পালন চলছে আজ গোটা দেশ জুড়ে। দিল্লির লালকেল্লা থেকে শুরু করে রাজ্য এবং জেলার প্রত্যেকটি প্রান্তে জাতীয় পতাকা উত্তোলনকে ঘিরে আবেগ কাজ করছে জনসাধারণের মনে। বিগত দুটি বছর করোনা সংক্রমণের ভয়ে এই বিশেষ দিনটিকে বিশেষভাবে উদযাপন করা যায়নি ।

বহু কর্মসূচিতে বদল আনা হয়েছিল । তবে চলতি বছরে প্রধানমন্ত্রীর ডাকে গোটা দেশ জুড়ে স্বাধীনতার অমৃত মহোত্‍সব চলছে। একই সঙ্গে 'হর ঘর তিরঙ্গা' কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বাড়িতে বাড়িতে উড়ছে পতাকা। আর এবার বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় নিজের এলাকাতেই পতাকা উত্তোলন করলেন স্বাধীনতা দিবস উপলক্ষে।

বেহালার চৌরাস্তায় তাঁর নিজের বাড়ির সামনে একটি কার্যালয়ের পতাকা উত্তোলনের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন তিনি । তাঁর হাতেই পতাকা উত্তোলন করা হয়। একই সঙ্গে জনসাধারণের উদ্দেশ্যে স্বাধীনতার এই ৭৫ বছর পূর্তির শুভেচ্ছা বার্তা দেন তিনি। তাঁর কথায় আশা রাখা যায় ভারতবর্ষ পরবর্তীতে আরও উন্নত দেশে পরিণত হবে। ৭৫ বছর অতিক্রম করা কোন ছোট বিষয় নয়। স্বাধীনতার এই ৭৫ বছর ভারতবর্ষের জন্য একটি বড় কৃতিত্বের।

অন্যদিকে এশিয়া কাপ সংক্রান্ত সাংবাদিকদের প্রশ্নে সৌরভ গঙ্গোপাধ্যায় জানান, ভারতীয় দল নিঃসন্দেহে ভালো এবং তাঁরা অবশ্যই ভালো ফল করবে এশিয়া কাপেও।উল্লেখ্য, এদিন প্রত্যেকটি জেলাতেই এই পতাকা উত্তোলনের কর্মসূচি গ্রহণ করা হয় । নবান্নের তরফ থেকে যদিও স্পষ্ট নির্দেশিকা ছিল , প্রতিবছরের মতো তাই এই বছরেও তেরঙ্গা উত্তোলন করা হয়েছে দেশের সর্বত্র। প্রধানমন্ত্রীও জানিয়েছেন, আগামী ২৫ বছর ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ । ভারত তার স্বাধীনতার ১০০ বছর যবে উদযাপন করবে সেই সময় ভারতকে উন্নয়নশীল থেকে উন্নত দেশে পরিণত হতে দেখা যাবে।


No comments:

Post a Comment

Post Top Ad

Pages

SoraTemplates

Best Free and Premium Blogger Templates Provider.

Buy This Template