সমস্ত ভারতের খবর all India news

Friday, 19 August 2022

দিনের পর দিন আছাড় মারে ছুড়ে ফেলে দেয় খাট থেকে , ক্যামেরাবন্দি নৃশংসতা


 ছোট জায়ের দুই বছরের ছেলেকে দিনের পর দিন আছাড় মেরে খুন করার চেষ্টার অভিযোগ উঠল মহিলার বিরুদ্ধে। সম্পর্কে শিশুটির জেঠিমা হয় ওই মহিলা। ক্যামেরায় ধরা পড়েছে তার নৃশংসতার  ছবি।

 ঘটনাটি ঘটেছে পুরাতন মালদহের যাত্রাডাঙা গ্রাম পঞ্চায়েতের রানিরগড় এলাকায়।

 অভিযুক্ত মহিলার নাম শিবানী বিশ্বাস। সে গ্রামের প্রাক্তন পঞ্চায়েত সদস্যের স্ত্রী। শিশুটিকে কে মারছে তা ধরার জন্য শিশুটির মা ফাঁকা ঘরে ক্যামেরা সেট করে রেখেছিলেন। তাতেই ধরা পড়েছে শিবানীর কীর্তি। গ্রামে সালিশি সভা ডেকে ওই মহিলাকে তাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর।

 জানা গেছে, এলাকার বাসিন্দা অপর্ণা বিশ্বাসের দু'বছরের ছেলে রয়েছে। গত কয়েকদিন ধরেই দেখা যাচ্ছিল, ফাঁকা ঘরে হঠাত্‍ কেঁদে উঠছে একরত্তি। আর্ত চিত্‍কার শুনে সকলে ছুটে গিয়ে দেখছেন, শিশুটির নাক-মুখ থেকে রক্ত বেরোচ্ছে। অথচ কীভাবে এমনটা হচ্ছে, কেউ ধরতে পারছিলেন না। অনেকে অশরীরি ভর করেছে ভেবে ওঝার ঝাড়ফুঁকের নিদানও দিচ্ছিলেন।

 পুরো বিষয়টি হাতেনাতে ধরার জন্য বাচ্চাটির মা ফাঁকা ঘরে মোবাইলের ক্যামেরা সেট করে রাখেন। তাতেই দেখা যায় আসল 'কালপ্রিট' জেঠিমা। সে এসে একরত্তিকে তুলে আছাড় মারছে, চোখে মুখে মায়াদয়ার লেশমাত্র নেই।

 ভিডিও দেখে খেপে ওঠেন পরিবারের সকলে। গ্রামের লোকজনও ক্ষোভ উগরে দেন অভিযুক্তের উপর। সালিশি সভা ডেকে মহিলাকে গ্রামছাড়া করা হয়। শিশুটিকে আপাতত চিকিত্‍সার জন্য একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad

Pages

SoraTemplates

Best Free and Premium Blogger Templates Provider.

Buy This Template