সারা বিশ্ব জুড়ে ত্রাস সৃষ্টি করেছিল করোনা, সেই পরিস্থিতি সামাল দিতে সমস্ত দেশের বিজ্ঞানীরা উঠে পড়ে লেগেছিলেন বাজারে নতুন টিকা আনার জন্য। তার মধ্যে অন্যতম একটি করোনা টিকা হল ফাইজারের। এবার এই ভ্যাকসিন নিয়ে সামনে এল ভয়ঙ্কর তথ্য।
রিপোর্টের দাবি অনুযায়ী, এই ভ্যাকসিন নেওয়ার পর প্রায় ৪৪ শতাংশ গর্ভবতী মহিলা তাদের সন্তান হারিয়েছেন।
নারীবাদী লেখিকা এবং সাংবাদিক ড. নাওমি উলফ ফাইজার সম্পর্কে তাঁর ওয়েবসাইটে ডেইলি ক্লাউটের মাধ্যমে ফাইজার নিয়ে গবেষণা ও বিশ্লেষণে নেতৃত্ব দিচ্ছেন। একটি পডকাস্ট চলাকালীন তিনি প্রকাশ করেছেন, ৫০ জন গর্ভবতী মহিলার মধ্যে ২২জন তাদের সন্তান হারিয়েছেন। আর এই ৫০ জন মহিলাই ফাইজার ভ্যাকসিন নিয়েছিলেন । এই ঘটনাকে ফ্লোরিডা স্ট্যান্ডার্ড গণহত্যা বলে অভিহিত করেছে। নাওমি উলফের মতে, ফাইজার ভ্যাকসিন রোল আউটের সাথে বিশ্বজুড়ে গর্ভপাতের ব্যাপক বৃদ্ধির সম্পর্ক রয়েছে।
এই ধরনের রিপোর্ট প্রকাশ্যে আসতেই এই বিষয়টি নিয়ে ট্যুইট করেছেন ভারতের জে নন্দকুমার। এক সময় ভারতেও ফাইজার টিকা নেওয়ার জন্য নানান প্রস্তাব এসেছিল। কিন্তু সৌভাগ্যক্রমে ভারত নির্ভর করেছিল কোভিশিল্ড এবং কোভ্যাক্সিনের উপর। গত বছর মার্চে করোনার দ্বিতীয় ঢেউ ভারতে আছড়ে পড়ার পর, ভারতের বাজারে ফাইজার করোনা ভ্যাকসিন চালু করার জন্য মোদী সরকারের কাছে অনুমতি চেয়েছিল। এই বিষয়ে ফাইজার এবং ভারত সরকারের মধ্যে দীর্ঘ আলোচনা চলছে। কিন্তু ২০২১ সালের আগস্টে এসে ভারত সরকার ফাইজারের করোনা ভ্যাকসিন অনুমোদন করতে অস্বীকার করে।

No comments:
Post a Comment