সমস্ত ভারতের খবর all India news

Saturday, 20 August 2022

সপ্তাহান্তে ফের কি পেট্রোল - ডিজেলের দামে হেরফের ? আজ কী দাম কলকাতায় ?


 শনিবার আজ পেট্রোল-ডিজেলের  কী দাম কলকাতায় ? সকাল থেকেই হালকা-মাঝারি বৃষ্টি মাথায় নিয়েই পেট্রোল পাম্পে ভিড়। একটু ঘুরতে না গেলে চলে ! তবে পেট্রোল-ডিজেলের মিটার কী কথা বলে ? না যাক শান্তি, হাঁফ ছেড়ে বাঁচল কলকাতা। আজও পেট্রোল ও ডিজেলের দাম অপরিবর্তিত রয়েছে।

সাতসকালেই মুচকি হাসি বৃদ্ধ চালকের। যদিও পেট্রোল-ডিজেলের দাম কমার অপেক্ষায় এখনও শহরবাসী। এদিন কলকাতা-সহ দেশের বাকি শহরগুলিতে পেট্রোল ও ডিজেল কী দামে বিক্রি হচ্ছে, চলুন জেনে নেওয়া যাক।

আজ পেট্রোল-ডিজেলের কী দাম কলকাতা-সহ সারা দেশে ?

এদিন সরকারি তেল সংস্থা জানিয়েছে যে, কলকাতায় পেট্রোলের লিটার প্রতি দাম ১০৬.০৩ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯২.৭৬ টাকা। এদিন দেশের রাজধানী দিল্লিতে পেট্রোলের লিটার প্রতি দাম ৯৬.৭২ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৮৯.৬২ টাকা। মুম্বইয়ে পেট্রোল এবং ডিজেলের দাম যথাক্রমে ১০৬.৩১ টাকা এবং ৯৪.২৭ টাকা। পাশাপাশি এদিন চেন্নাইয়ে পেট্রোলের লিটার প্রতি দাম ১০২.৬৩ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯৪. ২৪ টাকা।

পাশাপাশি এদিন নয়ডায় পেট্রোলের লিটার প্রতি দাম ৯৬.৭৬ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৮৯.৯৩ টাকা। লখনউ-তে পেট্রোলের লিটার প্রতি দাম ৯৬.৫৭ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৮৯.৭৬ টাকা। পাটনায় পেট্রোলের লিটার প্রতি দাম ১০৭. ২৪ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯৪.০৪ টাকা। পোর্টব্লেয়ারে পেট্রোলের লিটার প্রতি দাম ৮৪.১০ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৭৯.৭৪ টাকা।

প্রসঙ্গত, রাশিয়া-ইউক্রেনের যুদ্ধকালীন পরিস্থিতি থেকেই তেলের দামে বিশ্ববাজারে বিস্ফোরণ ঘটেছিল। সেই প্রভাব পড়েছিল ভারতেও। ৫ রাজ্যের ভোটের আগে একটানা বহুদিন জ্বালানীর দাম বৃদ্ধির পর থমকে ছিল। সেই সময় তৃণমূলের হেভিওয়েট নেতা কুণাল ঘোষ থেকে শুরু করে পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম এই ইস্যু নিয়ে কেন্দ্রের মোদি সরকারকে তোপও দেগেছিলেন। তবে পরে জ্বালানীর দাম কমিয়ে আনা হয়। আর এই ইস্যুই তৃণমূল নেতারা বলেন, ভোটের আগে দাম কমিয়ে ফের বাড়াবে নরেন্দ্র মোদির সরকার।

অর্থমন্ত্রী নির্মলা সীতারামন পেট্রোলের উপর আফগারি শুল্ক প্রতি লিটারে ৮ টাকা কমানোর ঘোষণা করে। তারপর থেকে পেট্রোল ও ডিজেলের দাম অব্যহত। কেন্দ্র পেট্রোল ও ডিজেলের এক্সাইজ ডিউটি কমানোর পরেই, রাজ্যে কমে আসে জ্বালানীর দাম। যদিও এখনও ১০০ টাকার উপরেই রয়েছে পেট্রোল-ডিজেলের দাম।তবে আগেই এত বেশি পরিমাণে জ্বালানীর দাম চড়ে রয়েছে, তাই নতুন করে মূল্য কমলেও মধ্যবিত্তের পকেটে টান আগের মতই পড়ছে।

আরও পড়ুন,নিম্নচাপের জের, ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ ২৪ পরগনায়

অপরদিকে, গ্যাসের দামেও গত কয়েকদিনে আগুন লেগেছে। স্বাভাবিকভাবেই একদিকে যেমন পেট্রোল-ডিজেলের জন্য পরোক্ষভাবে সবজি থেকে মাছ বাজারের উপর প্রভাব ফেলেছে। যাওবা কেনা সম্ভব হচ্ছে, তাও আবার হিমশিম খেতে হচ্ছে এলপিজির দাম বাড়তেই। সুতরাং নতুন করে দাম কমার অপেক্ষায় শহরবাসী তথা সারা দেশ।


No comments:

Post a Comment

Post Top Ad

Pages

SoraTemplates

Best Free and Premium Blogger Templates Provider.

Buy This Template