সমস্ত ভারতের খবর all India news

Tuesday, 28 March 2023

বিষাক্ত কেউটের কামড় খেয়েও সাপ ধরে সোজা হাসপাতালে যুবক


 সাপে কামড়েছিল এক যুবককে। লাঠি দিয়ে সেই সাপ ধরে নিজেই সটান চলে যান হাসপাতালে। সেখানেই যুবকের চিকিত্‍সা চলছে। সিসিইউতে রয়েছেন তিনি। উত্তর ২৪ পরগনা জেলার হাড়োয়ার ঘটনা।


আহত যুবকের নাম প্রশান্ত মুণ্ডা। সোমবার সন্ধ্যায় বাড়ি ফেরার পথে তাঁকে একটি বিষাক্ত কেউটে কামড় দেয়। ভয় না পেয়ে একটি লাঠির সাহায্যে সাপটিকে ধরে ফেলেন তিনি।এর পর প্রতিবেশী যুবকদের সাহায্যে ওই সাপ নিয়ে হাজির হন ক্যানিং মহকুমা হাসপাতালে।


 যুবকের শারীরিক অবস্থার অবনতি হয়। বিষাক্ত কেউটে নিয়ে হাসপাতালে পৌঁছনোয় চাঞ্চল্য ছড়ায়। রোগীর পরিজনদের দাবি, সঠিক চিকিত্‍সার জন্যই সাপটিকে ধরে নিয়ে আসেন যুবক। তাঁদের ধারণা, চিকিত্‍সায় ওই সাপেরও প্রয়োজন হতে পারে।

No comments:

Post a Comment

Post Top Ad

Pages

SoraTemplates

Best Free and Premium Blogger Templates Provider.

Buy This Template