সমস্ত ভারতের খবর all India news

Tuesday, 10 January 2023

অনেক কিছু পারলেও এই কাজটি একেবারেই পারেন না সানি লিওনি, খুঁজছেন শিক্ষক!


 কত কিছুই করেছেন এক জীবনে। এখনও প্রতি দিন চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন। সানি লিওনির অভিধানে 'অসম্ভব' বলে কিছুই নেই। কিন্তু একটি কাজ যে কিছুতেই বাগে আনতে পারছেন না! কী সেটি? সোমবার দুপুরে তা নিয়েই সরগরম টুইটার।দেখা যায়, বিশাল এক শঙ্খ হাতে নিয়ে বাজানোর চেষ্টা করছেন সানি।সন্ধ্যা নেমেছে। শাঁখে ফুঁ দেওয়ার সেই তো মাহেন্দ্রক্ষণ। 

এ দিকে কাজটি যে এত শক্ত, সে নিয়ে কোনও ধারণা ছিল না সানির। ফুঁ দিয়েই যাচ্ছেন, তাতে অদ্ভুত শব্দ বেরোচ্ছে। আশপাশে যাঁরা আছেন, তাঁদের দমফাটা হাসি শোনা যাচ্ছে। সানি নিজেও হেসে খুন। কিন্তু বলছেন, 'হাসছ কেন তোমরা? এত হাসির কী আছে! আমি চেষ্টা করছি তো, দাঁড়াও। ঠিক পারব।' কিন্তু আরও ক'বার চেষ্টার পর হার মানলেন অভিনেত্রী। বললেন, 'নাহ্, আমার দ্বারা হল না। শিখতে হবে ব্যাপারটা।'


গোটা ঘটনাটি ভিডিয়ো করা হয়েছে সমুদ্রের পাড়ে। অন্ধকারেও সানির পিছনে সৈকতের আভাস। রিসর্টের বারান্দায় দাঁড়িয়েই এই সব কাণ্ড করছিলেন সানি। আর তাঁকে ঘিরে ক্যামেরার ও পারে বাকিরা। সেই মুহূর্ত ভাগ করে নিলেন সবার সঙ্গে। সানি সেই ভিডিয়ো পোস্ট করে লিখেছেন, 'যেমনটা ভেবেছিলাম হল না। কেউ আমায় শিখিয়ে দিন প্লিজ! আমি এক দিন না এক দিন ঠিক পারব।'

 ভিডিয়োর নীচে অনেকেই শাঁখ বাজানোর সব কৌশল বর্ণনা করে গিয়েছেন। তবু হাতেকলমেই যে শিখতে চাইছেন সানি, সে নিয়ে সন্দেহ নেই। কেউ কি শেখাবেন তাঁকে এই দুরূহ কাজটি?

No comments:

Post a Comment

Post Top Ad

Pages

SoraTemplates

Best Free and Premium Blogger Templates Provider.

Buy This Template