নিয়োগ দুর্নীতি মামলায় এ বার খোঁজ মিলল জনৈক 'ঘোষ'বাবুর! এই মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) আদালতে যে চার্জশিট জমা দিয়েছে, তাতে উল্লেখ রয়েছে এই ঘোষের। প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যের 'ঘনিষ্ঠ' তথা বেসরকারি বিএড এবং ডিইএলএড কলেজ কর্তৃপক্ষের সংগঠনের সভাপতি তাপস মণ্ডলকে জেরা করে এই রহস্যময় ঘোষের সন্ধান পাওয়া গিয়েছে বলে চার্জশিটে দাবি করেছে ইডি।ইডির জেরায় তাপস জানান, প্রাথমিকে শিক্ষক পদে চাকরি পাইয়ে দেওয়ার জন্য তিনি এই ঘোষ পদবিধারী ব্যক্তিকে ৩.২৫ কোটি টাকা দিয়েছিলেন। এ ছাড়াও টাকার বিনিময়ে কয়েকশো চাকরিপ্রার্থীকে ২০১৪ সালে টেট পাস করিয়ে দেওয়া হয়েছে বলেও দাবি করেছেন তিনি।

No comments:
Post a Comment