সমস্ত ভারতের খবর all India news

Sunday, 25 December 2022

ভারতের সঙ্গে সুসম্পর্ক নিয়ে কাজ করতে প্রস্তুত, তাওয়াং বিতর্কের মধ্যেই জানালেন চিনা বিদেশমন্ত্রী


 চিন-ভারত সীমান্ত সংঘাতের আবহেই এ বার দু'দেশের সম্পর্ক নিয়ে মুখ খুললেন চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই। চিনের বিদেশ মন্ত্রকের ওয়েবসাইটে রবিবার চিনা বিদেশমন্ত্রীর একটি বক্তব্য প্রকাশিত হয়। 

সেখানেই দেখা যায়, প্রতিবেশী ভারতের সঙ্গে সম্পর্ক রক্ষার প্রশ্নে সে দেশের বিদেশমন্ত্রী বলেন, 'কূটনৈতিক স্তরে এবং সামরিক স্তরেও দুই দেশের মধ্যে প্রতিনিয়ত যোগাযোগ থাকে।

'রবিবার সে দেশের সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে ওয়াং আরও বলেন, 'চিন এবং ভারত, দু'দেশই সীমান্তে শান্তি এবং স্থিতাবস্থা রক্ষায় বদ্ধপরিকর।' এই প্রসঙ্গেই তিনি জানান, ভারতের সঙ্গে সুসম্পর্ক নিয়ে কাজ করতে প্রস্তুত চিন।

No comments:

Post a Comment

Post Top Ad

Pages

SoraTemplates

Best Free and Premium Blogger Templates Provider.

Buy This Template